গ্রেফতার ৩
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় শুক্রবার রাতে ট্রাকে করে ১০২ কেজি গাঁজা পাচারকালে তিন জনকে গ্রেফতার করেছে র্যাব কুমিল্লা ক্যাম্পের একটি টিম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় র্যাব এ অভিযান পরিচালনা করে।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।