আগৈলঝাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় শনিবার সকালে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর বাবা কমলেশ রায় জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের আস্কর গ্রামের বাড়িতে তার তিন বছরের ছেলে রুদ্র রায় খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক ডা. তানজিনা আক্তার রুদ্রকে মৃত ঘোষণা করেন।