সভাপতি ইফতেখার, সাধারণ সম্পাদক শাহীন

বিএজেএফ কার্যকরী কমিটি

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) ২০২১-২২ মেয়াদের ২৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম ইফতেখার মাহমুদ এবং সাধারণ সম্পাদক বণিক বার্তার উপ-নগর সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

কমিটির অন্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ইত্তেফাকের এম এ জলিল মুন্না, সহ-সভাপতি ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ইয়াসির ওয়ার্দাদ তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের জহির মুন্না ও সারাবাংলা ডট নেটের এমদাদুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক ঢাকাপোস্ট ডট কমের আবু খালিদ, সহ-সাংগঠনিক সম্পাদক কালের কণ্ঠের রোকন উদ্দিন মাহমুদ, কোষাধ্যক্ষ ডেইলি সানের আনম মহিবুব উজ জামান। এছাড়া প্রচার সম্পাদক বাংলানিউজ২৪ ডট কমের মো. মফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক সকালের সময়ের আল-আমিন, প্রকাশনা সম্পাদক সমকালের জাহিদুর রহমান, গবেষণা সম্পাদক যমুনা টেলিভিশনের সুশান্ত সিনহা, নারী বিষয়ক সম্পাদক ৭১ টেলিভিশনের কাবেরী মৈত্রেয়, প্রশিক্ষণ সম্পাদক দ্যা বিসনেস পোস্টের মেহেদী আল-আমিন, আন্তর্জাতিক সম্পাদক ডেইলি স্টারের মোহাম্মদ আল-মাসুম মোল্লা, তথ্য সম্পাদক বিটিভির মিনাক্ষী চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দ্যা বিসনেস স্ট্যান্ডার্ডের মো. শওকত আলী, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পলিটিক্সনিউজ২৪ ডট কমের সালেহ মোহাম্মদ রশীদ অলক।