বরিশাল অফিস
শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশারের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০১৭ সালের এই দিনে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মাত্র ৪৬ বছর বয়সে মারা যান।
ছাত্র জীবনে ১৯৯২ সালে স্থানীয় দৈনিক শাহনামা পত্রিকার মাধ্যমে শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করে বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন লিটন বাশার। ২০০৪ সালে তিনি দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো অফিসের রিপোর্টার পদে নিয়োগ পান। পরবর্তী সময়ে ২০০৬ সালে পদোন্নতি পেয়ে অফিস প্রধান হিসেবে আমৃত্যু কর্মরত ছিলেন।