তালায় মত্স্য ঘের থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা উপজেলার হরিণখোলা বিলের মত্স্য ঘের থেকে শোভারাম  সরকার (৪৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হরিণখোলা গ্রামের বেনীকান্ত শান্ত সরকারের ছেলে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে টোংঘরে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।