বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

চট্টগ্রাম অফিস

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা স্বাস্থ্যবিধি মেনে গতকাল শনিবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ হারুনের সঞ্চালনায় ভাইস চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন খানসহ বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচিত পরিচালকবৃন্দ এবং সংগঠনের সবস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিগত অর্থবছরের বিবরণী পাশ হওয়ার পাশাপাশি নতুন অর্থবছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এজিএমে গঠনতন্ত্র পরিবর্তন করে অর্ডিনারি সদস্যদের নাম সাধারণ সদস্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের সংখ্যা বাড়িয়ে এক জনের স্থলে দুই জন বৃদ্ধি করার সিদ্ধান্তও নেওয়া হয়।