ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম বেড়েছে মালেক স্পিনিংয়ের। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহ শেষ কার্যদিবসে মালেক স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ দশমিক ৭০ টাকা। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর বেড়ে দাঁড়ায় ৩৪ দশমিক ৭০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা বা ৫২ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এদিকে, ডিএসইতে সাপ্তাহিক শেয়ারের দাম বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ২৯ দশমিক ৬৩ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ২৮ দশমিক ৭৯ শতাংশ, সালভো কেমিক্যালের ২৩ দশমিক ৯৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২৩ দশমিক ৬২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ২২ দশমিক ৬২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ২১ দশমিক ৯৭ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসর্টের ২১ দশমিক ৯৩ শতাংশ, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের ২০ দশমিক ৯৭ শতাংশ ও এনভয় টেক্সটাইলের ১৯ দশমিক ২৩ শতাংশ বেড়েছে।