এরিকসেনে উজ্জীবিত ডেনমার্ক শেষ চারে

স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো এরিকসেনের জন্য এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে। এরিকসেনে উজ্জীবিত ডেনমার্ক ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে। গতকাল রাতে নেদারল্যান্ডসের আমস্টারডামে ইউরোর নক-আউটের প্রথম খেলায় ডেনমার্ক ৪-০ গোলে ওয়েলসকে হারিয়েছে। ২৯ জুন ইংল্যান্ড-জার্মানির খেলায় জয়ী দলের বিপক্ষে ডেনমার্ক প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবে আগামী ৩ জুলাই। ইউহান ক্রুইয়েফ স্টেডিয়ামে ওয়েলস গেরেথ বেল, রামসিদের ওয়েলশ ছিল ফেভারিট। তাদের খেলার শুরুটাও ছিল আক্রমণাত্মক। আর অন্যদিকে ডেনমার্ক শুরুটা করেছিল ধীরগতিতে। ততক্ষণে গেরেথ বেল গোলের সুযোগ নষ্ট করে হাপিত্যেশ করছিল। সব ঝড় সামাল দিয়ে ডেনমার্ক পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। ড্রাইভিং সিটে বসে গেল ড্যানিশরা। আর তা থেকে ২৭ মিনিটেই প্রথম গোল তুলে নিল। ক্যাসপার ডলবার্গ ওয়েলসের পোনল্টি সীমানা থেকে অসাধারণ এক শটে গোল করেছেন। বলটা বাঁক খেয়ে গেরেথ বেলদের জালে জাড়িয়ে যায়। ইউরোর অন্যতম সেরা গোলের একটি ছিল এটি। গোলের উত্সবে মাতোয়ারা ডেনমার্কের সামনে ওয়েলশের রক্ষণ তখন এলোমেলো। সেই সুযোগে আবার ক্যাসপার ডলবার্গ দ্বিতীয় গোল করেন ২-০। হ্যাটট্রিকের সুযোগ নিতে পারেননি জোড়া গোলদাতা ক্যাসপার। ৭০ মিনিটে তাকে নেওয়া হয়। ৮৮ মিনিটে ডিফেন্ডার জোয়াকিম মিসেল ম্যাচের তৃতীয় গোল করেন ৩-০। ৮৯ মিনিটে জোয়াকিমকে ফাউল করলে জার্মান রেফারি হ্যারি উইলসনকে সরাসরি লালকার্ড দেখান। ক্যারিয়ারে প্রথম লালকার্ড দেখেন। ম্যাচ শেষ হওয়ার আগে ডেনমার্কের ব্রেথউইট চতুর্থ গোল করেন ৪-০।  

২০০৪ সালে চেক রিপাবলিকের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নেওয়া সেই ডেনমার্ক ১৭ বছর পর আবার ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে। কঠিন চ্যালেঞ্জ নিয়ে এবার ইউরোর এত দূর উঠে এসেছিল।  গ্রুপ পর্বে এই ডেনমার্ক ফিনল্যান্ড ও বেলজিয়ামের কাছে হেরেছিল। ইউরোপের ইতিহাসে ডেনমার্কই কোনো দল যারা গ্রুপ পর্বে মাত্র দুই ম্যাচ জিতে নক-আউটে উঠেছিল।