কাশ্মিরের জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ

কাশ্মিরের জম্মু বিমানবন্দরে দুইটি বিস্ফোরণ ঘটেছে। রবিবার (২৭ জুন) রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ভারতীয় বিমানবাহিনীর নিয়ন্ত্রণে জম্মু বিমানবন্দর পরিচালিত হয়ে থাকে। 

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পরপরই বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ফরেনসিন দল ঘটনাস্থলে পৌঁছায়। ভারতীয় বিমানবাহিনীর স্থানীয় স্টেশন থেকে বলা হয়েছে, একটি বিস্ফোরণে এক ভবনের ছাদ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি ঘটেছে খোলা স্থানে।

ইত্তেফাক/এসএ