ফিলিস্তিনের রামাল্লায় বিক্ষোভকারীদের সামলা দিতে নিরাপত্তাবাহিনী নামিয়েছে কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমালোচক নিজার বানাত মারা যাওয়ার পরই শুরু হয়েছে বিক্ষোভ। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করার সময় নির্মমভাবে পেটানো হয়েছিল। পরে তিনি বাহিনীর হেফাজতে মারা যান।
ফিলিস্তিন নিরাপত্তা বাহিনীর মুখপাত্র তালাল দ্বিওয়াত জানিয়েছেন, বানাতের মৃত্যুর তদন্তকারী কমিটি কাজ শুরু করেছে এবং ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে। তবে শনিবারের সংঘর্ষ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
ইত্তেফাক/এসএ