মাহদী মো. সৌহার্দ্য রাফিক স্পন্দন
হাতীবান্ধা এস. এস. সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
দশম শ্রেণির পদার্থবিজ্ঞান
অধ্যায়:ভৌত রাশি এবং পরিমাপ।
১. পদার্থবিজ্ঞান কাকে বলে?
উত্তর:বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান।
২. পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যগুলো কী?
উত্তর:পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যগুলো হলো:
প্রকৃতির রহস্য উদঘাটন করা।
প্রকৃতির নিয়ম বর্ণনা করা।
মৌলিক সূত্রগুলোর অনুসরণে প্রযুক্তির উন্নয়ন ইত্যাদি।
৩. পদার্থবিজ্ঞানকে কয়টি মূল অংশে ভাগ করা যায় ও কী কী?
উত্তর:পদার্থবিজ্ঞানকে ২টি মূল অংশে ভাগ করা যায়। যথা: ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান ও আধুনিক পদার্থবিজ্ঞান।
৪. বর্তমান এলজেবরা বইটি কে লিখেছেন?
উত্তর:মুসলিম গণিতবিদ বিজ্ঞানী আল খোয়ারিজমি।
৫. আলোকবিজ্ঞানের স্থপতি হিসেবে কাকে বিবেচনা করা হয়?
উত্তর:আলোকবিজ্ঞানের স্থপতি হিসেবে ইবনে আল হাইয়াম কে বিবেচনা করা হয়।