শাহ্জালাল ইসলামী ব্যাংকের উঠান বৈঠক অনুষ্ঠিত

 

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ঢাকার অদূরে বিরুলিয়া, সাভার এলাকায় একটি উঠান বৈঠকের আয়োজন করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আব্দুল করিম এনডিসি, রিসডা-বাংলাদেশ লি. এর নির্বাহী পরিচালক মো. হেমায়েত হোসেন এবং বাংলাদেশের বিশিষ্ট কৃষি গবেষক ও বিজ্ঞানী কাজী গোলাম আলী সুমন। অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে অংশ নেন ব্যাংকের এমডি ও সিইও এম. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ। - প্রেস বিজ্ঞপ্তি