ফটো ক্যাপশন

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের অষ্টম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনলাইন প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে সভায় ব্যাংকের এমডি গোলাম আউলিয়া, সাধারণ শেয়ারহোল্ডার ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানসহ সংশ্লিষ্টরা অংশ নেন। সভায় ২০২০ সালের জন্য সাড়ে ১২ শতাংশ (নগদ সাড়ে ৭ এবং স্টক ডিভিডেন্ট ৫ শতাংশ) লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা

০০০০

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ১৩তম বার্ষিক সিনেট সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনেট চেয়ারম্যান ও উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি। বিইউপির ট্রেজারার এয়ার কমোডর মুহাম্মদ বেলাল, বিইউপি, এনডিইউ, এনডিসি, পিএসসি, জিডি (পি) ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেট ১০৭ কোটি ৯০ লাখ টাকা ও ২০২১-২০২২ অর্থবছরের ১২৮ কোটি ৩৩ লাখ টাকার বাজেট উপস্থাপন করেন

০০

ওয়ান ব্যাংক লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফরমে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান। সভায় ৬ শতাংশ নগদ লভ্যাংশ এবং সাড়ে ৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদিত হয়। ব্যাংকের এমডি এম ফখরুল আলম সভায় উপস্থিত ছিলেন

০০

লাবিব গ্রুপের কৃষি খামার ’আলমগীর রেঞ্চ লিমিটেড’-এর বছিলা সেলস্ সেন্টার সম্প্রতি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর রেঞ্চের এমডি ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর