রিপাবলিক ইনসিওরেন্সের দর সর্বোচ্চ কমেছে

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০৬টির বা ৮২ দশমিক ২৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। রিপাবলিক ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন বৃহস্পতিবার লেনদেন শেষে রিপাবলিক ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৬ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৭০ টাকা বা ১২ দশমিক ০৬ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্লের ৯ দশমিক ৮৭ শতাংশ, পাইওনিয়ার ইনসিওরেন্সের ৯ দশমিক ৬০ শতাংশ, সোনার বাংলা ইনসিওরেন্সের ৯ দশমিক ৩২ শতাংশ, অগ্রণী ইনসিওরেন্সের ৮ দশমিক ৮০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮ দশমিক ৭৪ শতাংশ, প্রগতি ইনসিওরেন্সের ৮ দশমিক ৫০ শতাংশ, এস আলমের ৮ দশমিক ৩০ শতাংশ, গ্লোবাল ইনসিওরেন্সের ৮ দশমিক ২১ শতাংশ এবং সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ৭ দশমিক ৮৪ শতাংশ কমেছে।