ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৪টির বা ১৪ দশমিক ৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল মতিন স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে মতিন স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইল ৯ দশমিক ৭৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯ দশমিক ৭০ শতাংশ, আর্গন ডেনিমসের ৯ দশমিক ৬৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯ দশমিক ৬৩ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৯ দশমিক ৬১ শতাংশ, ডেলটা লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৫১ শতাংশ, কুইন সাইথ টেক্সটাইলের ৯ দশমিক ০৩ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৮ দশমিক ১০ শতাংশ এবং শাশা ডেনিমসের শেয়ার দর ৭ দশমিক ০৫ শতাংশ বেড়েছে।