টিফিনের খাদ্য
প্রদীপ হালদার
বাবা :স্কুলে টিফিনে বেশি কী খাও?
ছেলে :মার খাই!
বাবা :মানে কী?
ছেলে :টিফিন পিরিয়ডটা আমি নিছক খাবার খাওয়ার পিছনে ব্যয় করি না, এই সময়টা আমি আমার দুই নম্বরী প্রতিভা বিকাশের পিছনে কাজে লাগাতে গিয়ে প্রায়ই ধরা পড়ে মার খাই!
রেখাখালী, পিরোজপুর।
নির্বাচন রঙ্গ
মাহদী হাসান লিখন
v :নুশু ভাই, ক্রিকেটাররা আঁত্কা নির্বাচনে নামতেছে। এ সম্পর্কে আপনার মতামত কী?
:ক্রিকেটাররা হঠাত্ নির্বাচন করতেছে এই কথা আপনারে কেডায় কইল! খেলায় শর্ট নির্বাচন, টসে জিতে বোলিং বা ব্যাটিং নির্বাচন ইত্যাদি নানা কিছু নির্বাচন তো উনাদের নিত্যদিনের কারবার। আমার তো মনে হয় নির্বাচনে উনারাই বেশি অভিজ্ঞ।
v :শুনলাম তুই নির্বাচন করবি। কিন্তু তোর তো চব্বিশই হয়নি!
:এই নির্বাচন করতে বয়স পঁচিশ হওয়া লাগে না। আমার একুশ ওভার হইছে। এখন আমি বিয়ের জন্যে পাত্রী নির্বাচন করব।
v :ভাই সাহেব, হুনলাম নির্বাচন করতে যাইতেছেন। আমার ভোটটা কিন্তু আপনারেই দিমু। তয় আগে কিছু চা পান খাওয়ান।
:আপনার ভাবি হাঁসের গোশত খাইতে চাইতেছে। তাই বাজারে যাইতেছি একটা মোটা তাজা হাঁস নির্বাচন করে কিনব বইল্যা। এখন আপনিই কন হাঁস বা হাঁসি নির্বাচন করতে আপনার ভোট লাগব কিনা!
ইমাদপুর, ফুলপুর, ময়মনসিংহ।