প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

কয়েক দিনের গরমে যেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়  আগুন জ্বলছে। গরমের কারণে বাড়ছে মৌসুমি রোগের প্রকোপ। জ্বর সর্দি কাশি থেকে শুরু করে ঠান্ডা জনিত নানান রোগ। গরমের তীব্রতায় ছোট-বড় সবার বেহাল অবস্থা। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে পথচারীদের। রাতেও গরমে অতিষ্ঠ মানুষ, তার উপর লোডশেডিং হচ্ছে যার কারণে মানুষ আরও বেশি ভোগান্তিতে পড়ছে। এই পরিস্থিতিতে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। নিয়ম অনুযায়ী পানি,খাবার ও স্যালাইন খেতে হবে। শরীরের প্রতি যত্নশীল হতে হবে। ঠান্ডা পানি থেকে বিরত থাকতে হবে। কারণ সচেতনতার বিকল্প কিছু নেই।

মাহবুবা সিদ্দিকা

সোনারগাঁও, নারায়ণগঞ্জ