সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মাছ ধরার সরঞ্জাম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যমুনাসহ অভ্যন্তরীণ অন্যান্য নদীতে পানি বাড়ছে। আর এ  অবস্থায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন সিরাজগঞ্জের নদী তীরবর্তী জেলেরা। তাই সব এলাকার হাটবাজারে বিক্রি শুরু হয়েছে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম। সদর উপজেলার রতনকান্দি হাটে ধিয়াল দারকি বিক্রি করতে আসা আলিম উদ্দিন জানান, প্রতিবছরই তিনি এ হাটে বর্ষার সময় এগুলো বিক্রি করেন। কাজীপুরের শুভগাছা এলাকার ধিয়াল দারকি বিক্রেতা ওয়াহাব আলী জানান, বর্ষা মৌসুমে চারিদিক বন্যার পানিতে ডুবে গেলে কৃষি কাজ বন্ধ হয়ে যায়। এ সময় তারা মাছ ধরার সরঞ্জাম বিক্রি করে সংসার চালান।