পদ্মার চরে বাদাম চাষ!

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘার দুর্গম পদ্মার চরাঞ্চলে এবার ব্যাপক আকারে বাদাম চাষ করেছেন কৃষকরা। চরাঞ্চলের চকরাজাপুর এলাকার কৃষক গোলাম মোস্তফা, শিক্ষক মজিবর রহমান, শফিকুল ইসলাম এবং কালিদাস খালি গ্রামের হাফিজুল ইসলাম, জালাল উদ্দীন, জহুরুল মালিথা ও আকছেন শিকদার জানান, বিগত যে কোনো বছরের তুলনায় এবার পদ্মার চরে বাদাম চাষ বেশি হয়েছে। এর কারণ হিসেবে তারা জানান, গত বছর বাদামের মূল্য ভালো পাওয়ায় এবার তারাসহ অধিকাংশ কৃষক বাদাম চাষে আগ্রহী হয়েছেন। বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, আমি চরাঞ্চলে বাদাম চাষ কেমন হয়েছে তা দেখতে গিয়ে মুগ্ধ হয়েছি।