বউভাতের উত্সবে বিদ্যুত্স্পৃষ্টে বরের ভাইয়ের মৃত্যু

দিনাজপুর অফিস

বউভাতের অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে প্রাণ গেছে বরের ছোট ভাই মো. মোস্তাফিজুর রহমানের (২৩)। শনিবার দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের ভগিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মো. মোস্তাফিজুর রহমান ঐ গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে। মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল হামিদ জানান, গত শুক্রবার মোস্তাফিজুর রহমানের বড় ভাই মো. রুবেলের বিয়ে সম্পন্ন হয়। শনিবার বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোরে গরু জবাই করে মাংস কাটার কাজে ব্যস্ত হয়ে পড়ে পরিবারের লোকজন। সেখানে একটি ফ্যান এনে দেয় মোস্তাফিজুর রহমান। ফ্যানটি রেখে সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।