মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর পলিয়ানপুর সীমান্ত দিয়ে রবিবার ভোরে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে দুই জনকে আটক করে ৫৮ বিজিবি। ৫৮ বিজিবির অধীন পলিয়ানপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে পলিয়ানপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে ঝিটকিপোতা গ্রামের আবু তালেব মণ্ডলের স্ত্রী হালিমা খাতুন (৪০) ও ছেলে আব্দুল আজিজ মণ্ডলকে (২২) আটক করে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আটককৃতদের মহেশপুর মহিলা কলেজে ১৪ দিনের বাধ্যতামূলক হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।