মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির কারাদণ্ড

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালায়। অভিযানে ৩২৫ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দণ্ডাদেশপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত গাঁজা পুড়িয়ে নষ্ট করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।