হাবিপ্রবির নির্মাণাধীন ভবনে চুরি

দিনাজপুর অফিস

দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নির্মাণাধীন ১০ তলা ভবনের স্টোর রুমের ১০ লাখ টাকা মূল্যের ২৪৬ কয়েল ইলেকট্রিক তার চুরি হয়েছে। শুক্রবার রাতে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা ১.৫ কালো তার ৭৫ কয়েল, ১.৫ লাল তার ২৬ কয়েল, ২.৫ লাল তার ১০০ কয়েল এবং ২.৫ কালো তার ৪৫ কয়েলসহ সর্বমোট ২৪৬ কয়েল ইলেকট্রিক তার নিয়ে যায়।

হাবিপ্রবির নির্মানাধীন ১০ তলা ভবনের প্রকল্প ম্যানেজার রানা সেন এবং বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রানা সেন জানান, শনিবার সকালে এসে দেখি স্টোর রুমের হ্যাসবোর্ড ভেঙে অনেক তার চুরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ হালদার জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানি না। তারগুলো চুরি হলে এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিতে হবে। তাদের নিজস্ব সিকিউরিটি গার্ড ছিল সেখানে। এখনো কাজ আমাদের কাছে হস্তান্তর করেনি। সুতরাং তাদেরকেই এই তার চুরির দায়ভার নিতে হবে।