মুক্তিযোদ্ধা শাহজাহান
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও প্রবীণ আইনজীবী শহীদুর রহমান শাহজাহান আর নেই। গত শনিবার রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল রবিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের আবহাওয়া অফিসসংলগ্ন রিয়াজুল জান্নাহ জামে মসজিদে জানাজা শেষে বেবিস্ট্যান্ড কেন্দ্রীয় গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।