নগরীর বাহির সিগন্যাল এলাকায় বাসার খাটের নিচ থেকে পাঁচ বছর বয়সি এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বেপারিপাড়ার জনৈক দিদারুল আলমের বিল্ডিংয়ের চার তলার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে শিশুটিকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, শিশুটির মা গার্মেন্টসে চাকরি করে। মা-মেয়ে ছোট একটি কক্ষে থাকেন। মা সকালে কারখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায়। বেলা ১২টায় বাসায় ফিরে আসে, বাসায় মেয়েকে না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে খাটের নিচে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মেয়েটির গলায় গেঞ্জি পেঁচানো অবস্থায় ছিল। তার যৌনাঙ্গে রক্তক্ষরণের চিহ্ন আছে। মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’