মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় নিহত জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমন মন্তব্যে বেকায়দায় পড়েছেন তিনি। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি করেছেন, প্রধানমন্ত্রী আল-কায়েদার সাবেক নেতা ওসামাকে মুখ ফসকে ‘শহীদ’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি জানান, পাকিস্তান ওসামা বিন লাদেনকে ‘সন্ত্রাসী’ এবং আল-কায়েদাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে মনে করে আসছে।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাবোটাবাদে কীভাবে অভিযান চালিয়ে মার্কিন সামরিক বাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল সে সম্পর্কে গত বছরের জুলাইয়ে পাকিস্তানের সংসদে আলোচনা করেছিলেন ইমরান খান। ওই সময় মার্কিন অভিযানের ব্যাপারে কথা বলতে গিয়ে ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তানে সামাজিক যোগাযোগামাধ্যমে সেই মন্তব্যের পুরোনো একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওতে অ্যাবোটাবাদে লাদেনকে যেভাবে হত্যা করা হয়েছিল সে জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করতে দেখা যায় ইমরান খানকে। সেই সময় পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেছিলেন, শহীদ করে দিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যকে প্রেক্ষাপটের বাইরে নেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে, গণমাধ্যমের বিশেষ একটি অংশ এটি নিয়ে খেলছে। তিনি নিজে বিন লাদেনকে শহীদ মনে করেন কি-না এমন প্রশ্নের জবাবে কুরেশি বলেন, আমি তা মনে করি না।
ইত্তেফাক/টিআর