ফ্লোরিডার মিয়ামিতে যে ভবনটি ধসে পড়েছে সেটায় বড় ধরনের ত্রুটি পাওয়া গিয়েছিল। ২০১৮ সালের একটি তদন্তে উঠে এসেছে। সমুদ্রের তীরবর্তী চ্যাম্পলেইন টাওয়ারের নিচে পানি নিষ্কাশনের জায়গায় ত্রুটি দেখা গেছে, বলা হয়েছিলো তিন বছর আগে প্রকৌশলীদের তৈরি করা প্রতিবেদনে। এই প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। যদিও ৯ জনের মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ দেশ শতাধিক মানুষকে জীবিত পাওয়ার আশা ক্রমশই কমছে। দুর্ঘটনার পর ভবনটি নিয়ে একের পর এক নথি বের হয়, যার মধ্যে ছিল ভবনটির কনসালটেন্টদের একটি প্রতিবেদন। ইঞ্জিনিয়ার ফ্রাঙ্ক মোরাবিটো বলেন, যথাযথ ড্রেনেজ ব্যবস্থা ছিল না। সুইমিংপুলের নিচের সিমেন্টের ভিত্তিকে তিনি বড় ধরনের কাঠামোগত বিপর্যয় হিসেবে দেখছেন। পানি বের হওয়ার যথাযথ জায়গা না থাকাটা একটা বড় ধরনের কাঠামোগত ত্রুটি। -বিবিসি