ভারত সীমান্তের কাছে চীনের শতাধিক সামরিক মহড়া

সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বহুলাংশে বেড়েছে। গত বছর লাদাখ সীমান্তে চীনের পিপল'স লিবারেশন আর্মির (পিএলএ) হাতে ২০ এর অধিক ভারতীয় জওয়ান নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও বেড়ে যায়। অরুণাচল প্রদেশ ও তিব্বত সীমান্তেও সেটির রেশ পড়েছে। সেখানে চলতি বছর এখন পর্যন্ত শতাধিক সামরিক মহড়া চালিয়েছে পিএলএ।

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে দ্য ইউর এশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত শতাধিক সামরিক মহড়া চালিয়েছে পিএলএ এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর এই পদক্ষেপ আরও বাড়াচ্ছে তারা।

 

Chinese #PLA Tibet Military Command recently sent troops to high-altitude region at 4,700m elevation at night for infiltration exercises behind the enemy line, destroyed opposing armored vehicles and launched strikes on enemy headquarters. https://t.co/5q43OE6COO pic.twitter.com/Y9wDt5M5kM

— Global Times (@globaltimesnews) June 2, 2020

 

অন্যদিকে, গত ২৫ জুন ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী অঞ্চল তিব্বতে বুলেট ট্রেন উদ্বোধন করেছে চীন। এর মধ্য দিয়ে তিব্বতের প্রাদেশিক রাজধানী এলহাসা এবং অরুণাচলের সীমান্তবর্তী নিয়িংচি শহরের মধ্যে সংযোগ তৈরি হয়েছে। যেটিকে বেইজিংয়ের পক্ষ থেকে নয়াদিল্লির প্রতি বার্তা হিসেবে দেখছেন অনেকে।

গত ২৪ জুন এক সংবাদ সম্মেলনে চীনা সামরিক বাহিনীর মুখপাত্র রেন গুওকিয়াং বলেন, মহামারি কোভিড-১৯ এর সংক্রমণ সত্ত্বেও সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। চলতি মাসের শুরুতে ২০টি ইউনিটে রেকর্ড এক হাজারের অধিক সেনা উচ্চ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।

স্বায়ত্বশাসিত তিব্বত অঞ্চলে অনুষ্ঠিত উচ্চ লেভেলের এসব মহড়ার মধ্য দিয়ে বিরুদ্ধ কন্ডিশনেও চীনা সেনাদের লড়াইয়ের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এমন আয়োজন বলে জানা গেছে।

ইত্তেফাক/টিএ