নবম-দশম শ্রেণির Completing Sentence

মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক

পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

It is time / It is high time

Rule 09: It is time / It is high time এর পরে infinitive phrase কিংবা past indefinite tense-এর clause উভয়ই ব্যবহার করা যায়। তবে কোনো কাজ করার সঠিক সময় হয়েছে  বোঝাতে infinitive phrase বসে এবং কোনো কাজ করার সঠিক সময় ইতোমধ্যে পার হয়ে গেছে তাই বিলম্ব না করে এ মুহূর্তেই কাজটি শুরু করা উচিত  বোঝানোর জন্য past indefinite tense-এর clause ব্যবহার করতে হয়। উল্লেখ্য যে, এ ধরনের sentence দ্বারা present tense-এর অর্থ প্রকাশ পায়। It is time এর পরিবর্তে It is high time ব্যবহার করলে বেশি জোর / গুরুত্ব বোঝায়। It is time / It is high time এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলো।

a) It is time / It is high time + (for + object)+ to + verb-এর base form + অন্যান্য

b) It is time / It is high time + sub2 + verb-এর past form + অন্যান্য

Q. It is time to ————.

A. It is time to start the work.

Q. It is high time for us to ————.

A. It is high time for us to attack the enemy.

Q. It is time we ———-.

A. It is time we started our business.

Q. ————— time they changed their eating habits.

A. It’s high time they changed their eating habits.

Q. It’s time we ———-.

A. It’s time we earned our livelihood.

                  Let alone

Rule 10: Let alone এর অর্থ হলো ‘ভাবা যায় না’, ‘এ কথা বলা নিষ্প্রয়োজন, ‘তো দূরের কথা’ অথবা ‘তা আর এমনকি’ ইত্যাদি। Let alone দ্বারা সাধারণত negative অর্থ প্রকাশ করলেও ক্ষেত্র বিশেষে affirmative অর্থও প্রকাশ করতে পারে। Let alone-এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলো।

a) Sub + negative verb + তুলনামূলক ছোট বস্তু + কমা (,) + let alone + তুলনামূলক বড় বস্তু।

b) Sub + affirmative verb + তুলনামূলক বড় বস্তু + কমা ( , ) + let alone + তুলনামূলক ছোট বস্তু।

Q. He can’t swim one kilometre, let alone ————.

A. He can’t swim one kilometre, let alone ten kilometres.

Q. She cannot visit a small town, let alone ———-.

A. She cannot visit a small town, let alone a big city.

Q. —————-, let alone one shirt.