মোটরবাইকের নিরাপত্তায় এলো ট্যাসলক ডিফেন্ডার

মোটরযানের নিরাপত্তা নিয়ে কাজ করা দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ট্যাসলক মোটরসাইকেলের জন্য নতুন সিকিউরিটি ডিভাইস এনেছে। ‘ট্যাসলক ডিফেন্ডার’ নামের অ্যাধুনিক এই ডিভাইসে ৩০টিরও বেশি ফিচার রয়েছে। যা ব্যবহারে বাইক থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। ট্যাসলক ডিফেন্ডারের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হলো— মোটরবাইক বন্ধ করার তিন সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে বাইক লক হয়ে যাবে। এমনিভাবে মালিক বাইকের কাছে আসা মাত্রই আনলক হবে। এতে রয়েছে বিল্টইন ইমোবিলাইজার। রয়েছে রিমোর্ট অ্যালার্ম ও ভাইব্রেশন সুবিধা।

ট্যাসলকের উদ্ভাবক রাদবী রেজা দাবি করেন, ট্যাসলক ডিফেন্ডার লাগানো অবস্থায় বাইক চুরির উদ্দেশ্যে চোর যদি তার কেটে ফেলে বা ব্যাটারি খুলে ফেলে তবুও বাইক স্ট্যার্ট দেয়া যাবে না। তিনি বলেন, পৃথিবীর কোন জ্যামার, রোলজ্যাম বা হ্যাকিং যন্ত্র দিয়ে ট্যাসলক ডিফেন্ডার হ্যাক করা সম্ভব নয়। ট্যাসলক ডিফেন্ডারের আরো ফিচারের মধ্যে আছে, হাজারো বাইকের মাঝখানে নিজের বাইকটি খুঁজে নেয়ার সুবিধা, বাইকের অ্যালার্ম বন্ধ বা সাইলেন্ট করার সুবিধা, ২৪ ঘন্টা নোটিফিকেশন লাইট, রিমোটে অ্যালার্ম এবং ভাইব্রেশন সুবিধা ইত্যাদি।

ডিফেন্ডার ছাড়াও ট্যাসলকের রয়েছে জিপিএস, কম্বো, এলইডি সেন্সর রিমোর্টসহ সকল ধরনের যানবাহনের সিকিউরিটি সিস্টেম। ডিভাইস কিনে এসব পরিষেবা মাসিক বিল ছাড়াই উপভোগ করা যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- www.tasslock.com