বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর উপজেলায় ব্যাটারচালিত অটোরিকশায় গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। শহরের প্রধান সড়কে বড় গণপরিবহন না থাকলেও দাপটের সঙ্গে চলছে ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজি ও অটোরিকশা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায় বলেন, ‘গাদাগাদি করে যাত্রী পরিবহনে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। পরিস্থিতির অবনতি হতে পারে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, তিন জনের বেশি যাত্রী নিয়ে চলাচলকারি ইজিবাইক ও সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়ক ও সীমান্ত এলাকায় তাদের চলাচল বন্ধ করে দেওয়া হবে।