ত্রিশালে অনিয়মের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালের কালীর বাজারে অতিরিক্ত খাজনা আদায় ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদের মানববন্ধন করেছেন বাজার ব্যবসায়ীরা। গতকাল সোমবার দুপুরে কালীর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে কালীর বাজার ব্যবসায়ী সমিতির সাম?নে দোকানপাট বন্ধ রেখে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বাজার ব্যবসায়ী ও ভুক্তভোগীরা। বক্তারা বলেন, বাজারে অতিরিক্ত খাজনা আদায়সহ বিভিন্ন অনিয়ম বন্ধে কর্তৃপক্ষকে কার্যকরি পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে বাজার ব্যবসায়ী ও ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আবুল কালাম, মোস্তফা কামাল রুপন, শরীফ আহমেদ, আব্দুছ সালাম, কৃষক এনামুল, মুদি দোকানি আলী হোসেন, দিদারুল, ফিরোজ মিয়া প্রমুখ।