মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে র্যাব-৭। রবিবার রাতে উপজেলার করেরহাট উচ্চ বিদ্যালয় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার আরিফ, নুরুল আলম ও নজরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড কার্তুজ, একটি চাকু ও একটি খুর উদ্ধার করা হয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, করেরহাট ইউনিয়নে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সোমবার সকালে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।