ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলরত সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন কোম্পানীর কসমেটিকসামগ্রী জব্দ করেছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গোরকমণ্ডল ক্যাম্পের টহলরত হাবিলদার মেরাজুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯২৯ এর সাবপিলার ১ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে চরগোরকমণ্ডল এলাকায় চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় ধাওয়া খেয়ে চোরাকারবারিরা একটি বাইসাইকেল ও ভারতীয় নিম্ন মানের কসমেটিক সামগ্রী ফেলে পালিয়ে যায়। পরে বাইসাইকেলসহ বিপুল পরিমাণ ভারতীয় নিম্ন মানের কসমেটিক সামগ্রীগুলো জব্দ করে গোরকমণ্ডল ক্যাম্পে নিয়ে আসা হয়। এ প্রসঙ্গে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, বাইসাইকেলসহ ভারতীয় নিম্নমানের কসমেটিক সামগ্রীর আনুমানিক মূল্য ২ লাখ ৭২ হাজার ৩৪০ টাকা।