নষ্ট করা হলো ৪৮০ কেজি চিংড়ি

অপদ্রব্য পুশ করায়

 ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

উপজেলা আন্ধারমানিক এলাকার একটি মাছের আড়তে রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার কারণে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৪৮০ কেজি রপ্তানিযোগ্য বাগদা চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে অভিযুক্ত মাছ ব্যবসায়ী দিলীপ মণ্ডল, পরিতোষ মণ্ডল, কুমারেশ মণ্ডল ও অতুল কৃষ্ণ মণ্ডলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেককের কাছ থেকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। এ সময় সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকী উপস্থিত ছিলেন।