লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় রবিবার ৯ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহূত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। তাদের সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—নূর মোহাম্মদ, স্বপন ও মো. শুক্কুর। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় পৃথক মামলা হয়েছে।