স্পোর্টস রিপোর্টার
জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স। সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচে টাইগারদের ড্রেসিংরুমে দেখা যাবে তাকে।
চুক্তিটা মাত্র এক মাসের। তাই পরামর্শক হিসেবে এই স্বল্প সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং বড় পরিবর্তন আনতে চান না সাবেক এ প্রোটিয়া ব্যাটসম্যান। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেছেন, সিরিজ জুড়ে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে সাহায্য করবেন। ক্রিকেটারদের ম্যাচের জন্য প্রস্তুত করবেন। কন্ডিশন সম্পর্কে ধারণা দিবেন দলকে। নিয়োগ পাওয়ার পর নিজের ভাবনা জানাতে গিয়ে প্রিন্স বলেছেন, ‘অবশ্যই, এটি এক মাসের স্বল্প মেয়াদী চুক্তি এবং হাতে অল্প সময় রয়েছে। আদর্শগতভাবে এই পরিস্থিতিতে আপনি ব্যাটসম্যানদের কোনো কিছুই পরিবর্তন করতে চাইবেন না। আমার ভূমিকা যেভাবে দেখছি সেটা হলো প্রধান কোচ রাসেলকে যতটা সম্ভব সহায়তা করা আর শর্ত অনুযায়ী প্রতিটি ম্যাচে নিজেদের প্রস্তুত করতে খেলোয়াড়দের যা প্রয়োজন তা সেটাতে ভূমিকা রাখা।’ তবে ব্যাটসম্যানদের কাছে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত তিনি। খেলার কৌশল, ম্যাচের পরিকল্পনা নিয়েও কথা বলবেন এ প্রোটিয়া কোচ। ইংল্যান্ডের জন লুইসের স্থলাভিষিক্ত হয়েছেন প্রিন্স। চলতি বছরে খণ্ডকালীন চুক্তিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সিরিজে কাজ করেছেন লুইস। এছাড়া নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা সফরেও তিনি দলের সঙ্গে ছিলেন। এরপর আর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। এবার প্রিন্সকেও শুধু একটি সিরিজের জন্য নিয়োগ দেয়া হলো। ধ