দর হারানোর শীর্ষে সাফকো স্পিনিং

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৮টির বা ২৯ দশমিক ০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল সাফকো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন রবিবার লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৪০ টাকা বা ৮ দশমিক ৮৮ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইলের ৮ দশমিক ৫৭ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৭ দশমিক ৮০ শতাংশ, ডাচ্-বাংলা ব্যাংকের ৬ দশমিক ৯২ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৬ দশমিক ৩২ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫ দশমিক ২০ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৯৪ শতাংশ, আর্গন ডেনিমসের ৪ দশমিক ৯৪ শতাংশ এবং ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারদর ৪ দশমিক ৯২ শতাংশ কমেছে।