আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২৯ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ১৫ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৭ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : চন্দ্র। আপনার শুভ সংখ্যা :২। শুভবার : সোমবার। শুভ রত্ন :মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বড় ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পুরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। আর্থিক দিক ভালো যাবে।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতিন্দ্রীয় শাস্ত্রাদীর প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো বিয়ে হতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। কর্মস্থলে কোনো ঝামেলায় জড়াবেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো সন্তান লাভ হতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মন ভালো থাকবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। নতুন বন্ধু লাভ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা যেতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অধিনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো থাকবে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। ব্যয় কমানোর চেস্টা করুন।