রাজশাহী মহানগরীতে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মহানগরী ও গোদাগাড়ীতে তাদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালায় নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আসামিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রবিবার রাজশাহীর বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি বন্ধ রুমের ভেতরে দুই ব্যক্তি অস্ত্র নাড়াচাড়া করছে এবং পরে তার পাশে থাকা আরেক ব্যক্তির হাতে অস্ত্রটি তুলে দিচ্ছে। বিষয়টি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নজরে আসে। পরে তার নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ বর্মণ পিপিএম ও এসআই গোলাম মোস্তফা তাদের টিম ভিডিওটি পর্যালোচনা করে তাদের শনাক্ত ও গ্রেফতার করেন।
ওসি নিবারণ চন্দ বর্মণ বলেন, অভিযান পরিচালনা করে নগরীর সাগরপাড়া থেকে রাজপাড়া থানার দাশপুকুর এলাকার মাহাতাব আলীর ছেলে সেলিম মুর্শেদ শাফিনকে (৪০) গ্রেফতার করা হয়। গ্রেফতার সেলিম ভাইরাল হওয়া ভিডিওটির ব্যাপারে জানায়, নিলয় (২২) গোপনে ধারণ করে সেটি ফেসবুকে প্রচার করেছে।