আগৈলঝাড়ায় বখাটের উত্পাতে বিষপান করা স্কুলছাত্রীর মৃত্যু

বখাটের উত্পাতে অতিষ্ট হয়ে বিষপান করা ছাত্রী দিবা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে মারা গেছে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ছাত্রীর পরিবার থেকে বখাটের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

থানার পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, সম্প্রতি মেহেন্দিগঞ্জ উপজেলার নিলয় বেপারী নামে এক বখাটের ফোন আসে গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের সুবল সরকার ও যুথিকা সরকারের মেয়ে দিবা সরকারের (১৫) ফোনে। ভুল নম্বরে ফোন এসেছে-এটা বলার পরও বখাটে নিলয় অনবরত উত্পাত করে যাচ্ছিল টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দিবাকে।