লকডাউনে চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট

মহামারি কোভিড-১৯-এর সংক্রমণ রোধে দেশব্যাপী সীমিত পরিসরে লকডাউন চলছে। আগামী ১ জুলাই থেকে চলবে সর্বাত্মক লকডাউন। তবে এই কড়া লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল এম মফিদুর রহমান। তিনি সাংবাদিকদের জানান, লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চললেও অভ্যন্তরীণ রুটে চলবে কি না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনা চলছে। সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু রাখার ব্যাপারে জোর দেন এই কর্মকর্তা।