সংকট মোকাবিলায় আওয়ামী লীগ-জাপা একত্রে কাজ করবে --------- বাবলা

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, করোনাসহ যে কোনো জাতীয় সংকট মোকাবিলায় আওয়ামী লীগ ও জাপা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইসলামী মূল্যবোধকে সমুন্নত রাখাসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণেও সক্রিয় থাকবে জাপা। গতকাল সোমবার রাজধানীর শ্যামপুরে নিজ কার্যালয়ে শ্যামপুর-কদমতলীর ৩৫টি মসজিদ-মন্দিরে সরকারি অনুদানের চেক বিতরণকালে তিনি একথা বলেন।