সংসদে গতকাল সোমবার পৃথক চারটি বিল উত্থাপিত হয়েছে। ঢাকা শিশু হাসপাতালকে ইনস্টিটিউটে রূপান্তর করতে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২১’ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী ‘মেডিক্যাল ডিগ্রিস (রিপিল) বিল-২০২১’ এবং ‘মেডিক্যাল কলেজ (গভর্নিং বডিস) (রিপিল) বিল-২০২১’ উত্থাপন করেন। বিলগুলো পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।