গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির বাইল্যাছড়ি, গুইমারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র এবং পোষ্টার উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৯ জুন) গুইমারা রিজিয়নে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়ন থেকে জি এস ও টু ( ইন্ট) এর নেতৃত্বে বাইল্যাছড়ি, গুইমারা, খাগড়াছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল দল। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি এ্যামো, ৩০টি অবৈধ পোস্টার, পাঁচটি মোবাইল, একটি চাঁদা আদায় বই এবং নগদ ৮৯০ টাকাসহ চারজন ইউপিডিএফ (মূল) দলের দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
আটককৃত ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা হলেন, বাইল্যাছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী বনসিং চাকমা (৫০), সশস্ত্র ক্যাডার জুকের মারমা (১৯), কচুখালী, কাউখালী, রাঙ্গামাটি, বাইল্যাছড়ি এলাকার সহকারী টোল আদায়কারী উকাচিং মারমা (২৮), বৌদ্দমন্দিরপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, বাইল্যাছড়ি এলাকার সহকারী টোল আদায়কারী থোইচিং মারমা (২০)।
দুস্কৃতিকারীদেরকে অস্ত্র, এ্যামোনিশন ও রাষ্ট্র বিরোধী পোষ্টারসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/জেডএইচডি