শিশুর বন্ধু হোক বই

করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশু-কিশোরদের লেখাপড়া প্রায় বন্ধের  পথে। হচ্ছে না কোনো বোর্ড পরীক্ষাও। ফলে বাসায় বসেই অলস সময় কাটাচ্ছে শিক্ষার্থীরা। এই অবসর সময় কাটাতে তাদের সঙ্গী হয়ে উঠছে স্মার্টফোন। কৌতূহলপ্রবণ শিশু-কিশোরদের মূল্যবান সময় ধ্বংস করছে ফেইসবুক, টিকটক, ম্যাসেঞ্জার ও গেমের নেশা। এই পরিস্থিতিতে শিশুদের ভবিষ্যত্ রক্ষায় এগিয়ে আসতে হবে অভিভাবকদের। কোমলমতি শিশুদের হাতে তুলে দিতে হবে বয়স উপযোগী গল্পের বই, বিভিন্ন মহামানবের আত্মজীবনী। এতে তাদের সময় কাটবে আনন্দ ও সুন্দর চিন্তার সমন্বয়ে। বই পড়ার অভ্যাস শিশুদের চিন্তাশক্তি বৃদ্ধি করবে, সফল মানুষে পরিণত করবে। আমাদের দেশের বাবা-মায়েরা মনে করেন আউট বই পড়লে পড়ালেখার ক্ষতি হবে। এক্ষেত্রে তাদের সময় ও মাত্রা নির্ধারণ করে দিতে হবে। শিশুকে তার পছন্দ অনুযায়ী বই পড়ার সুযোগ দিতে হবে। বর্তমানে অনলাইনে এ বই পড়ার ও অনলইনে থেকে বই কেনার সুবিধা রয়েছে।

মাইশা খান

মনিপুর উচ্চ বিদ্যালয়, ঢাকা।