নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ গ্রামের জনসংখ্যা প্রায় ৫ হাজার। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১টি মসজিদ এবং বেশ কিছু মাদ্রাসা রয়েছে। কিন্তু আধুনিকায়নের যুগেও তথ্যপ্রযুক্তির দিক থেকে গ্রামটি অবহেলিত। গ্রামে কোনো মোবাইল ফোন কোম্পানির টাওয়ার নেই। ফলে ইন্টারনেট ব্যবহার করা তো দূরের কথা ঠিকমতো কথাই বলা যায় না। ঘরে একদম নেট থাকে না। তাছাড়া করোনাকালে অনলাইনে ক্লাস চলছে, গ্রামের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে যুক্ত হতে পারছে না। এমতাবস্থায়, গ্রামের কোনো একটি উপযুক্ত স্থানে মোবাইল ফোন টাওয়ার স্থাপন করে দুর্দশা লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. তানসেন, শিবপুর, নরসিংদী।