মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৪৭) নামের এক শ্রমিকের মৃত্যু ও চার শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সদর উপজেলার উজলপুর গ্রামে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের ছেলে শাকিল আহমেদ জানান, তার বাবাসহ পাঁচ জন শ্রমিক দবুখোলা মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই জিয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে। আহত চার জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।