চট্টগ্রাম অফিস
পিপলস ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সকল কমিটির চেয়ারপার্সন, পরিচালকবৃন্দ, সংবিধিবদ্ধ নিরীক্ষকের প্রতিনিধি, স্ক্রুটিনাইজার, ডিএসই/সিএসই-এর অবজারভার এবং ২৬০-এর অধিক ডিজিটাললি সংযুক্ত শেয়ারহোল্ডারগণ সভায় যোগদান করেন। উপদেষ্টা এম এইচ খালেদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম আজিজুল হোসেন (চলতি দায়িত্ব), কোম্পানির প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব শেখ মো. সরফরাজ হোসেন।
শেয়ারহোল্ডারগণ ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২০ সালের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়াও ২০২১ সালের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক, কমপ্লায়েন্স নিরীক্ষকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করেন।
০