আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব অর্থায়নে ৫০০ জন কৃষকের মধ্যে উন্নত জাতের ব্রি ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ ছাড়া প্রত্যেক কৃষককে ডিএপি সার ১০ কেজি, এমওপি ১৯ কেজি ও পাঁচ কেজি
করে বীজ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুুহিবুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হামান ফারুকী, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন। উপজেলা কৃষি অফিসার কাজী আনোয়ার হোসেন জানান, চলতি অর্থবছরে কৃষকদের মধ্যে উচ্চফলনশীল জাতের আমন বীজ দেওয়া হয়েছে, যা কৃষকের উত্পাদনকে ত্বরান্বিত করবে।